কেন এটোমিক হ্যাবিটস? :
সম্প্রতি জেমস ক্লিয়ার এর লিখা নিউইয়র্ক টাইমস বেস্ট সেলিং বুক এটমিক হ্যাবিটস বইটি পড়েছি। এ বই থেকে জানতে পারলাম কিভাবে মানুষের ভাল আর খারাপ হ্যাবিটস গুলি গঠিত হয় এবং কি কি উপায়ে ভালো হ্যাবিট গুলিকে দীর্ঘদিন ধরে চর্চা করা যায়। একটা কাজ আমরা যদি ৩৬৫ দিন ধরে প্রতিদিন ১% করে ইম্প্রুভ করতে থাকি তাহলে বছর শেষে আমরা ৩৭% উন্নতি করবো। এখন আসি কেন এই হ্যাবিটস প্রোগ্রামিং এর ক্ষেত্রে। প্রথমেই স্বীকার করে নি আমি চরম লেভেলের অলস। উম্মম্মম…. এইটা কে ঠিক অলস বলা ঠিক হবে না… আমি হচ্ছি লাগাতার একটা কাজ করে যেতে পারি না। একটা বই পড়া শুরু করলে (একাডেমিক বই ছাড়া অন্য যে কোন বই 🤦♂️🤦♂️🤦♂️) আমি শেষ না করে থাকতে পারি না। আমার এমনো রেকর্ড আছে যে আগামীকাল সেমিস্টার ফাইনাল এক্সাম আর আমি বসে বসে উপন্যাস পড়ছি। উপন্যাস টা শেষ না করে আমি অন্য কাজে মনই দিতে পারছিলাম না। বার বার মনে হচ্ছিল কি হচ্ছে কি হবে তারপর। এই অভ্যাসটা খুব বাজে একটা অভ্যাস। আমার প্রোগ্রামিং শিখার জার্নিতেও আমার সেইম কাহিনি হয়। একদিন আমি ৭-৮ ঘন্টা প্রোগ্রামিং নিয়ে বসে আছি তো আর ১০ দিন খোজ খবর নায়। জেমস ক্লিয়ার এর এ বই পড়ে আমার ভুল ভেঙে গেল। আমি এই বদ অভ্যাস দূর করতে চাই। তাই ছোট ছোট স্টেপ নিয়ে আগাবো। জিজ্ঞেস করতে পারেন তো, নিজে নিজেই না শিখবেন। পোস্ট করার কি দরকার। আসলে আমি পাইথন প্রোগ্রামিং মোটামুটি পারি। এখন পোস্ট করতে থাকলে আসা করা যায় আমার সাথে অনেকেই জয়েন করবে। তখন আমার মাঝে একটা দায়িত্ববোধ চলে আসবে। যা আমাকে শিখা ছেড়ে দিতে দিবে না। কিছুটা স্বার্থপর না? হা হা হা। কি আর করা……
আচ্ছা…. আমরা ধীরে ধীরে আগায়…..
লেটস বিল্ড আপ এটমিক হ্যাবিটস….