Categories
কোন এক প্রেয়সীকে নিয়ে লিখা

ড্রাফটে রেখে দেয়া মেইলগুলি ৭

হ্যালো ম্যাম,
আজকে কত তারিখ খেয়াল করেছেন? ২০ই সেপ্টেম্বর।  মনে আছে ২০ই সেপ্টেম্বর, ২০২০ এর কথা? অগ্রণী ব্যাংকে আমাদের প্রথম দেখা হওয়া আর প্রথম পরিচয়। রবিবার ছিল ওইদিন। আমি গ্রাম থেকে এসেছিলাম। কার চালিয়ে (কার ড্রাইভিং লিখছিলাম তখন)। ওই দিনের প্রতিটি মুহূর্ত এখনো আমার হৃদয়ে বীণার ঝংকার তুলে।  শরতের ক্লান্তিকর দুপুরেও আমি যেন বসন্তের সৌরভ খুঁজে পায়। কথা ছিলো আমরা এ দিনটিকে প্রত্যেক বছর সেলিভ্রেট করবো। কিন্তু আজ তুমি কোথায় আর আমি কোথায়।  আমার চেহেরাও যে তোমার কাছে এখন বর্জনীয় এক বস্তু। তোমার হইতো বা মনে নেই এ দিনটির কথা। মনে থাকার কথাও না। আশা ও করছি না। তোমার জীবনে তো এখন অন্য কেউ আছেন। উনার কত শত স্পেশাল ডে থাকবে। কোথাকার কোন ইডিয়ট এর সাথে প্রথম দেখা হওয়ার তারিখ মনে রেখে তোমার মহামূল্যবান মস্তিষ্ককে আবর্জনায় ভরিয়ে ফেলার কোন মানে হয়?
আচ্ছা, বেশি কিছু লিখলাম না। শুধু একটা বলি, তোমাকে কেন ভালোবাসি তা নিজেও জানিনা। তোমার রূপ, গুণ কিছুই না থাকলেও ভালোবেসে যাবো আজীবন।
ইতি,
ইডিয়ট
২০-০৯-২০২২
সকাল ৯.৩৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *