এই যে কানা,
ভাইয়া কে নিয়ে ভালোই আছো জানি। তাই জিজ্ঞেস করলাম না কেমন আছো। তুমি যে চশমা পড়তে তা আমার একদমই ভালো লাগতো না। আমি একদমই পছন্দ করতাম না। তোমার সুন্দর চোখ দুটি চশমার ফ্রেমের আডালে ঢাকা পড়ে থাকতো তা আমার এদমই ভালো লাগতো না। আমি যখন তখন ওই চোখের দিকে তাকিয়ে থাকতে পারতাম না। তাছাড়া আমার আফসোস হতো আমি কখনোই পিছন থেকে এসে তোমার চোখ চেপে ধরতে পারতাম না। পারবোনা তোমার চোখে কাপড় বেধে ঘরের অন্য রুমে নিয়ে গিয়ে সারপ্রাইজিং কিছু দেখাইতে। কিংবা অঝোর বৃষ্টির ধারায় তোমাকে নিয়ে ভিজে মজা পেতাম না। কারন তুমিতো কানা। চশমা ছাড়া কিছুই দেখো না। আবার চশমা পড়ে বৃষ্টিতে ভিজা যায় না। চশমাপরা মেয়েগুলির এই এক সমস্যা। তারা বৃষ্টিতে ভিজার আসল আনন্দটা মিস করে। তাই তোমাকে আমি কানা ই ডাকতাম 🤭🤭🤭। ভাইয়া কি এরকম কোন নামে ডাকে তোমাকে? নাকি পাখি টাখির নাম দিছে? আমি এসব পারিনা। আমি উপরে যেমন ভিতরেও তেমন। কপটতা নেই আমার মাঝে।
যায়হোক, আজকে অনেক দিন পর ক্যাম্পাস গেলাম। লাস্ট গেছিলাম সেই ২৩ জুলাই। তোমার দেয়া সব গিফট ফেরত দিতে। শিফা কে দিতে বললে। দিয়ে এসেছিলাম। ওই দিন খুব বুক ফেটে কান্না এসেছিল। আজকে অবশ্য আমার কাজেই গিয়েছিলাম। আকতার স্যারের সাথে দেখা করতে। থিসিস টা পাবলিকেশন করা যায় কিনা দেখি। এত্তো দিন তোমার স্মৃতি আমাকে অনেক বেশি প্যারা দিয়েছে। এখনো দিচ্ছে না যে তা না। তাও বুকে পাথর বেধে গেছি। জানি আকতার স্যার অনেক রাগ করে আছেন। রাগ করারই কথা। আমি যে আর যোগাযোগ করিনি। কেন যোগাযোগ করিনি এটা যদি উনাকে বলতে পারতাম🤭🤭🤭। তোমারও এরকম সিচুয়েশন হয়েছিল। যখন BCS এর জন্যে তুমি অনেক দিন ল্যাব মিস করেছিলে। রাশেদা ম্যাম এর কাছে যেতে তুমি ভয় পাচ্ছিলে। আমি সাহস দিয়েছিলাম। কিন্তু আজকে আমাকে সাহস দেয়ার মতো কেউ নেই। যাইহোক, দেখা হলো। গিয়ে শুনি উনি নাকি ডিরেক্টর। বাব্বাহ, তোমার সুপারভাইজার চেয়ারম্যান আর আমারটা ডিরেক্টর। হা হা হা। মজা না? স্যারকে বললাম, পাব্লিকেশন এর কথা। উনি আমাকে বিশ্বাসই করছেন না। বলছে, তুমি তো কাজ করবে না এই সেই। আমি বললাম স্যার আমাকে বিলিভ করেন। আমি করবো😔😔😔। ( এত্তোদিন ব্রেকাপ এর প্যারায় আসিনি এইটা কেমনে বলতাম 🤦♂️🤦♂️🤦♂️)। উনি বললেন, আমি তোমাকে আগে বিলিভ করতাম। কিন্তু এখন করিনা। হায় আল্লাহ!!!🤦♂️🤦♂️🤦♂️স্যার ও দেখি ব্রেকাপ করার মতো করে বলছেন। আমি বললাম, স্যার, আমাকে বিলিভ করতে পারেন(মনে মনে আমি কখনোই কারো বিশ্বাস ভাংতে চায় না)। স্যারকে বললাম স্যার আমি রবিবার আসবো। স্যার বললেন, আমি বিলিভ করিনা তুমি রবিবার আসবে☹️☹️☹️। দেখছো অবস্থা? আমার দোষ।
আচ্ছা। রবিবার আবার যাবো। কথা হচ্ছে আমি লুকিয়ে লুকিয়ে যায় যেন তোমার চোখের সামনে না পড়ি। রবিবার আবার যাবো। আজকে তোমার বান্ধবী পপি কে দেখলাম। আমি তাকে চিনি। সে তো আমাকে চিনে না। তুমিতো আমাকে কারো সাথেই পরিচয় করায় দিতে না।
আজকের মতো থাক। ভালো থেকো। সবসময় হাসিমুখে থেকো।
ইতি,
ইডিয়ট
১৫ ই সেপ্টেম্বর, ২০২২