Categories
কোন এক প্রেয়সীকে নিয়ে লিখা

ড্রাফটে রেখে দেয়া মেইলগুলি: ৫

এই যে মোটু,
আশা করি ভালোই আছো। ‘কারমা অব ন্যাচার’ টার্ম টার সাথে কি তুমি পরিচিত?  এটাই গঠছে মে বি🤦‍♂️। এর আগের মেইলে তোমাকে কানা টানা ডেকে অনেক মজা করছি। আজকে আমি নিজেই কানার ফিলিংস পাচ্ছি। কনজাঙ্কটিভাইটিস (চোখ ওঠা) হয়েছে। গত বৃহস্পতিবার তোমাকে কানা বললাম আর ওইদিনই চোখ আক্রান্ত হলো। কত্তো চিকিৎসা  করলাম। কমার নামই নাই। আকতার স্যার কে বলেছিলাম রবি বার আসবো। এখন না গেলে কেমন দেখায়। তাই সানগ্লাস পড়ে হলেও যাচ্ছি। দেখি তাও যদি স্যার এর বিলিভ ফিরিয়ে আনা যায়। ভাবছি স্যারকে ফুল দিবো। কিন্তু স্যার কি নিবেন? আমার চোখ যে অসুস্থ।  হইতোবা দেখা যাবে স্যার আমাকে উনার রুমেই এলাউ করছে না 😀😀😀। উনার ওয়াশরুমে ডেটল নিয়ে যাওয়া আর অন্তিকের সাথে আমার কথোপকথনের কথা তো তোমাকে বলেছিলাম 😀😀😀। মনে আছে?
আচ্ছা, তোমাকে মোটু বলি। আমিও মোটু হয়ে যাবো না তো? কারমা অফ ন্যাচার? ও আল্লাহ। নাহ আমি মোটু হতে চায় না। তোমার সাথে ব্রেকাপ এর পর থেকে আমার ওজন ৩.৫ কেজি কমে গেছে। আরো কমাবো ওজন।
আর তুমিতো মোটু না। আদর করে ডাকতাম আর কি। এখনো ডেকে যায়।
ক্যাম্পাস যাইতে ভয় লাগে। যদি তোমার সাথে দেখা হয়ে যায়? তুমিতো আমার চেহেরা এ লাইফে আর দেখাইতে নিষেধ করেছো। আমি সেটা পালন করতে চাই। ওকে আজ আর লিখলাম না।

ইতি,
ইডিয়ট ছেলেটি
১৮-০৯-২০২২
সকাল ৮.৪৭

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *