আমি আবির। কাজী আবির। শুধু আবির বললেই চলে। কিন্তু অনেক সময় কেউ নাম জিজ্ঞেস করলে শুধু ‘আবির’ বললে ভ্রু কুচকায়। অনেকেই জিজ্ঞেস নামের আগে পিছে কিছু নায়? অনেকে তো আরও একদাপ এগিয়ে। সরাসরি বলে ফেলে হিন্দু? এসব বিব্রতকর পরিস্থিতি এড়াতে সরাসরি বলে ফেলি কাজী আবির
আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। আসলে স্বপ্ন নিয়েই বেচে আছি। একটু রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করাতে ডায়েরি লিখা আমার পক্ষে সম্ভব না। প্রাইভেসি বলে কিছু নায় বললেই চলে। তাই আমার এ পোর্টালে লিখালিখি করা। এ পোর্টালে যা কিছুই লিখি না কেন সব আমার ব্যাক্তিগত মতামত। এতে যদি কারও মনে কোন আঘাত লেগে থাকে তা একান্তই দৈব।