প্রিয় মোটু,
কেমন আছো তুমি? নিশ্চয় অনেক ভালো। ভাইয়ার সাথে তো রোজ কথা হয়। না?
ঘন্টার পর ঘন্টা কথা বললেও তো সমস্যা নেই। ভাইয়া তো আমার মতো ফ্যামিলি নিয়ে থাকেন না বা ভাইয়ার তো আমার আম্মুর মতো নিজের ছেলে সবসময়ই নজরে রাখার মতো কেউ নেই। দিন রাত কথা বলতে তো সমস্যা নেই। আমি চাইলেও পারতাম না।
যাইহোক। তুমি সুখে আছো। এটাই আমার পরম তৃপ্তি। আমি আগেও তোমার ভালো চাইতাম। এখনো চাই।
আজ ১১ ই সেপ্টেম্বর, ২০২২। জানো আজকে ফারিয়ার জন্মদিন। টুইন টাওয়ার ও ধ্বংস হয়েছিল আজকের এই দিনে। ফারিয়া কে মনে আছে তোমার? আমার কাজিন। ওই যে তুমি সহ হোয়াটস অ্যাপে যে কাজিন গ্রুপ খুলেছিলাম সেখানে ও ছিল। মনে থাকার কথা না নিশ্চয়। ভাইয়ার কত শত কাজিন আছে, কত শত ফারিয়ার কথা মনে রাখতে হয় তোমার। ব্রেইনের এত্তো জায়গা নষ্ট করার মানে হয়? কোথাকার কোন ফারিয়ার কথা মনে রেখে। যাইহোক, সকালে উঠেই ওকে এস.এম.এস করে উইশ করলাম। সাথে সাথেই আমার মন টা খারাপ হয়ে গেলো। চোখ ভিজে উঠলো। না না আমি কান্না করি না। চোখে কি যেন পড়লো।
মনে পড়লো ওর জন্মদিন নিয়ে আমি কত্তো কিছু প্ল্যান করেছিলাম। যদি সবকিছু ঠিক থাকতো, যদি এখনো তুমি আমার হাত ধরে রাখতে, তবে ফারিয়ার জন্যে তোমাকে দিয়ে একটা কার্ড বানিয়ে নিতাম। কত্তো কত্তো সুন্দর সুন্দর উইশ থাকতো তাতে।(জানি তুমি এগুলি করতে বিরক্ত হতা)। গ্রুপে তোমাকে দিয়ে সেন্ড করায়তাম। মেয়েটা যে কত্তো খুশি হতো এইটা দেখে। তোমাকে কত্তো ভালো ভাবতো।
আমাকে এসে বলতো(যেহেতু সে গ্রুপে টেক্সট দেয় না), আপুটা এত্তো ভালো কেন? আই লাভ হার। আমি বলতাম, শুধু আপু ভালো? আমি ভালো না? তখন ও বলতো, তুমিও ভালো। কিন্তু আপু বেশি ভালো। আমি তখন এই ইমোজি টা ইউজ করতাম 🤦♂️🤦♂️🤦♂️।
আমি তোমাকে সাথে সাথেই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতাম। যেন তুমি খুশি হও।(আসলে খুশি হতে না মে বি)।
আচ্ছা আসলেই এরকম করলে তোমার খুশি লাগতো না? বিরক্ত লাগতো? আমি আসলে ওদের চেয়েও তোমাকে বেশি প্রায়োরিটি দিতাম। ওরা যেন আমার চেয়েও তোমাকে বেশি ভালো জানে, তোমাকে বেশি পছন্দ করে তাই ই করতে চাইতাম। এসব এ তুমি বিরক্ত হতে? যদি বিরক্ত হতে তাহলে বলে দিলেই হতো যে এসব তোমার ভালো লাগেনা। আমি আর কখনোই বলতাম না।
আমার কেন জানি মনে হয়, তুমি বিরক্তই হতে। মেহেরিন কে সেলামি দিতে বলাতে তুমি বিরক্তি থেকেই মনে হয় এত্তো টাকা পাঠিয়ে দিয়েছিলে। একবার অন্তত জিজ্ঞেস করতে পারতে আমার কাছ থেকে কতো দিবো। টাকার এমাউন্ট বড় না, আমি তোমাকে যেন তারা খুব পছন্দ করে সেটাই করতে চাইতাম।
আচ্ছা ফারিহা আর ফারিয়া কত্তো ভালো ফ্রেন্ড হতে পারতো তাই না? দু’জনেই তো সেইম এইজ এর। আমি কল্পনা করতাম ওদের মাঝে গলায় গলায় ভাব থাকবে আরো কত্তো কি।
দূর কি সব লিখছি। ফারিহার ফ্রেন্ড এর অভাব হবে নাকি? ভাইয়ার কত্তো কাজিন থাকবে তাদের সাথে না হয় দোস্তি করবে। কোথাকার কোন ফারিয়া ওর দোস্ত না হলেও ওর কিছু আসে যায় না।
আচ্ছা আজ আর লিখছি না। ভালো থেকো।
ইতি,
গাধা টাইপ বোকা ছেলেটি
১১/০৯/২০২২